
স্প্যানিশ সুপারকাপের সেমিফাইনালে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় গিয়ে ভিনিসিয়ুস জুনিয়র জবাব দিয়েছেন দিয়েগো সিমিওনেকে।রিয়াল মাদ্রিদের ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে মাঠ ছাড়ার সময় দুজনের মধ্যে তর্কে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার ও অ্যাতলেতিকো কোচ।
চিরাচরিতভাবেই রাজধানীর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ছিল ভীষণ উত্তেজনাপূর্ণ। ম্যাচের দ্বিতীয়ার্ধে টাচলাইনের কাছে দাঁড়িয়ে ভিনিসিয়ুসকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন সিমিওনে।আর্জেন্টাইন কোচকে বলতে শোনা যায়,ফ্লোরেন্তিনো তোমাকে বের করে দেবে,—রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ইঙ্গিত করে, ভিনিসিয়ুসের সম্ভাব্য দলবদলের প্রসঙ্গ টেনে।পরে ভিনিসিয়ুস যখন মাঠ ছাড়েন, তখন গ্যালারি থেকে শিসের শব্দ ভেসে আসে। তখন সিমিওনে গ্যালারির দিকে আঙুল তুলে তাকে বলেন, শোনো। স্বাভাবিকভাবেই বিষয়টি ভালোভাবে নেননি ভিনিসিয়ুস।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে দ্বিতীয়ার্ধের সেই তর্কের একটি পোস্টে মন্তব্য করে ভিনিসিয়ুস লিখেছেন,তুমি আরেকটা নকআউট হেরেছ,—সঙ্গে কয়েকটি ইমোজি। এতে বোঝাই যায়, শেষ হাসিটা হাসতেই চেয়েছেন ভিনিসিয়ুস।








