গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভিনিসিয়ুস

    ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভিনিসিয়ুস

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স

    রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।স্প্যানিশ গণমাধ্যম এর চিরিঙ্গুইতোর রিপোর্ট অনুযায়ী, ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তি রিনিউ-র আলোচনা হঠাৎ করেই থমকে গেছে। যা তাকে ঘিরে ক্লাবের গুঞ্জনকে আরো বাড়িয়ে তুলেছে। ২০২৩-২৪ সিজনে অসাধারণ পারফর্ম করে ব্যালন ডি’অরের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন ভিনিসিয়ুস।

    তবে চলতি সিজনে কিলিয়ান এমবাপ্পের রিয়ালে আগমনের পর নিজের স্বাভাবিক খেলা থেকে খানিকটা ছিটকে পড়েন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। লা লিগায় ২৪ ম্যাচে ১১টি গোল করলেও তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।এদিকে নতুন কোচ জাবি আলোনসো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর ভিনিসিয়ুসের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বলে জানা গেছে। ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে ৪-০ গোলের লজ্জাজনক পরাজয়ের পর আলোনসোর প্রকাশ্য ক্ষোভ ভিনিসিয়ুসের অবস্থান আরো দুর্বল করে তোলে।

    সূত্রমতে, ভিনিসিয়ুস ও রিয়াল মাদ্রিদের মধ্যে একটি নতুন চুক্তির খসড়া আগে থেকেই প্রস্তুত ছিল, যা এই সিজন শুরুর আগেই সই হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে কোনো পক্ষ থেকেই আলোচনা এগোয়নি। রিয়াল মাদ্রিদ পক্ষ থেকে নতুন করে কোনো যোগাযোগ না আসায় ভিনিসিয়ুস নিজেও আলোচনা এগিয়ে নিতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না জানা গেছে।এমন অবস্থায় নতুন করে জোরাল হয়েছে সৌদি প্রো লিগে ভিনিসিয়ুসের সম্ভাব্য গন্তব্য নিয়ে গুঞ্জন।