
ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার পর থেকে এটি নিয়ে বিতর্ক যেন থামছেই না। আলোচনার দৌড়ে ভিনিসিয়ুস এগিয়ে থাকলেও তাকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নেন রদ্রি।মূলত সেখান থেকেই বিতর্কের শুরু।
এবার সে বিতর্কে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ক্রিস্টিয়ানো রোনালদো তার স্পষ্ট মতামত জানিয়েছেন সাম্প্রতিক ব্যালন ডি’অর বিতর্ক নিয়ে।পর্তুগিজ সুপারস্টারের মতে, ব্যালন ডি’অর না দিয়ে ভিনিসিয়ুসের প্রতি অন্যায় করা হয়েছে।রদ্রির চেয়েও পুরস্কারটি প্রাপ্য ছিল রিয়াল মাদ্রিদ তারকার।রোনালদো বলেছেন, ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল।রদ্রিও এটি পেতে পারতেন, তবে ভিনিসিয়ুস চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, ফাইনালে গোল করেছেন। অন্য কোনো বিষয় তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। যখন কেউ যোগ্য, তখন তাকে পুরস্কৃত করা উচিত। ক্রিস্টিয়ানো রোনালদোর মতে, এটি অন্যায় হয়েছে।ব্যালন ডি’অর জিততে না পারলেও ১৭ ডিসেম্বর ফিফার বর্ষসেরার পুরস্কার দ্য বেস্ট জিতেছেন ভিনি।সেখানে রদ্রিকে ৫ পয়েন্ট ব্যবধানে হারান।
উল্লেখ্য,এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন না রোনালদো।এ জন্য ব্যালন ডি’অর-এর আয়োজক ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল-এর সমালোচনাও করেছেন ৩৯ বছর বয়সী তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।









