কুম্ভ থেকে আর ফিরলেন না আসানসোলের বিনোদ, নিখোঁজ ১ প্রৌঢ়া

0
404
ছবি সৌজন্যে : নিজস্ব

কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার এক যুবকের। মৃতের নাম বিনোদ রুইদাস। তাঁর বাড়ি জামুড়িয়া থানার কেন্দা বাউড়ি পাড়া এলাকায়।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবার সূত্রে খবর, আত্মীয় এবং আরও কয়েকজনের সঙ্গে কুম্ভে গিয়েছিলেনল বিনোদ। তাঁর দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। মঙ্গলবার পদপিষ্টের ঘটনার পর বিনোদের মোবাইল ফোন হাতে পেয়ে পরিবারের লোকেদের ফোন করেন রাজস্থানের এক বাসিন্দা, দাবি বিনোদের পরিবারের। প্রয়াগরাজে থাকা মৃতের আত্মীয় এবং অন্যেরাও সেই খবর পান। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানতে পারেন বিনোদের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কেন্দা ফাঁড়িতে নিয়ে আসা হয় বিনোদের মরদেহ। পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। তাঁদের তরফে অভিযোগ করা হয়েছে, কোনও কাগজপত্র দেওয়া হয়নি উত্তরপ্রদেশ সরকারের তরফে।

অন্যদিকে কুম্ভস্নানে গিয়ে নিখোঁজ মালদহের প্রৌঢ়া অনিতা ঘোষ। পদপিষ্টের ঘটনার পর থেকেই তাঁর খোঁজ মিলছে না বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।