গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home South 24 Pgs আরাবুল-সওকত দ্বন্দ্ব, ভাঙড়ে হাকিমুলের গাড়িতে হামলা

    আরাবুল-সওকত দ্বন্দ্ব, ভাঙড়ে হাকিমুলের গাড়িতে হামলা

    0
    78
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শুক্রবারের পর ফের উত্তপ্ত ভাঙড়। এবার আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে সওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে।

    আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য অদুত মোল্লার বাড়িতে শনিবার রাতে সওকত মোল্লার অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। রবিবার অদুতের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল এবং তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। অভিযোগ অদুতের বাড়ি থেকে বেরতেই তাদের ওপর হামলা চালায় সওকত মোল্লার অনুগামীরা। দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। যদিও কাশীপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল অভিযোগ করেছেন সওকত মোল্লার উস্কানিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। যদিও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা পুরো বিষয়টি নিয়ে কিছুই বলতে চাননি।

    খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। তবে তাঁর অনুগামীদের দাবি হাকিমুল ইসলাম এলাকায় অশান্তি পাকাতে এসেছে তাই বাধা দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার দুটো গাড়ির ঠোকাঠুকির জেরে তৃণমূল, আইএসএফ সংঘষে এক মহিলা সহ বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছিলেন।