
বিজেপি সরকার আসার পর পশ্চিমবঙ্গে ভোটে আর হিংসা হবে না আশ্বাস দিয়েছেন অমিত শাহ। এজন্য সব রাজনৈতিক দলের হস্তক্ষেপও চেয়েছেন তিনি।
তাঁর কথায় হিংসামুক্ত ভোট সব রাজনৈতিক দলের অঙ্গীকার হওয়া উচিত। মানুষ যাতে নির্ভয়ে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে পারেন এটা সরকারের কর্তব্য। তৃণমূলকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন বাম আমলের থেকে আরও ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলার মানুষ ভয়কে দূরে সরিয়ে গণতন্ত্রের উৎৎসবে সামিল হয়েছেন। সেই দায়িত্ব পূরণ করবে এরাজ্যের বিজেপি সরকার।
অমিত শাহ আরও বলেছেন পশ্চিমবঙ্গ এবং কেরলের মত ভোটে এত হিংসা কোথাও দেখেননি। বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় রয়েছেন সেখানে ভোটে হিংসা বন্ধ করেছে।হিংসা কোথাও দেখেননি। বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় রয়েছেন সেখানে ভোটে হিংসা বন্ধ করেছে।






