গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ‘গণতন্ত্রে হিংসার স্থান নেই’, ট্রাম্প-কাণ্ডে নিন্দা মোদীর

    ‘গণতন্ত্রে হিংসার স্থান নেই’, ট্রাম্প-কাণ্ডে নিন্দা মোদীর

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। দ্ব্যর্থহীন ভাবে এর নিন্দা করছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে বন্দুকবাজের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ওয়াশিংটনের হোটেলে শনিবারের ঘটনার পরে আমেরিকার প্রেসিডেন্ট, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ হোয়াইট হাউসের অন্য কর্তারা সুরক্ষিত আছেন জেনে স্বস্তি পেয়েছেন। শনিবার রাতে ওয়াশিংটনের সময় হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটন হিলটন হোটেলে একটি নৈশভোজের অনুষ্ঠানে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।
    ভাইস প্রেসিডেন্ট ভান্স-সহ আমেরিকার একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও নেতা নৈশভোজে উপস্থিত ছিলেন। আচমকা সেখানে এক যুবক বন্দুক নিয়ে হামলা চালায় বলে দেখা গিয়েছে। হামলাকারীকে পাকড়াও করা হয়েছে।