মুর্শিদাবাদে পরিকল্পনা করেই হিংসা, দাবি শুভেন্দুর

0
137
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মুর্শিদাবাদের হিংসা পরিকল্পনা করেই। দাবি করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি মোথাবাড়ি, সামশেরগঞ্জ, ফরাক্কায় ইশা খান চৌধুরির লিড রয়েছে।

তিনি আরও বলেছেন এই তিনটে বিধানসভা সিট ছাড়াও কালিয়াচক এবং বৈষ্ণবনগরে বিজেপির লিড রয়েছে। তাই ইচ্ছে করেই মুখ্যমন্ত্রী অশান্তির পরিকল্পনা করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন মুখ্যমন্ত্রীর অমিত শাহকে বারবার আক্রমণ করছেন তার কারণ বিএসএফ মোতায়েন।

যেভাবে হাইকোর্টের নির্দেশের পরেই তড়িঘড়ি স্বরাষ্ট্রমন্ত্রক বিএসএফ পাঠিয়েছে তাতেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে আক্রমণ করছেন। তিনি আরও বলেছেন এনআইএ তদন্ত হলেই সবটা পরিষ্কার হয়ে যাবে।