গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National দিল্লিতে বায়ুদূষণের দোসর ভাইরাল জ্বর

    দিল্লিতে বায়ুদূষণের দোসর ভাইরাল জ্বর

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স
    বায়ুদূষণে জেরবার দিল্লি। এবার চারটি বাড়ির মধ্যে তিনটি বাড়িতে অন্তত একজন করে ভাইরাল জ্বরে আক্রান্ত। একদিকে বিষাক্ত বাতাস, অন্যদিকে মরশুমি জীবাণু সংক্রমণের সাঁড়াশি আক্রমণে দিল্লি ও সংলগ্ন এলাকা জুড়ে জনস্বাস্থ্য চরম সংকটে পড়েছে।
    দিল্লি, গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ এবং গাজিয়াবাদের প্রায় ১৫ হাজার মানুষের উপর এই সমীক্ষাটি চালিয়েছে একটি সংস্থা। সমীক্ষায় দেখা গিয়েছে, গত একমাস ধরে দিল্লি ও তার সন্নিহিত অঞ্চলে অসুস্থতা বিরাট মাত্রায় বেড়েছে। সেপ্টেম্বরের শেষ দিক নাগাদ দেখা গিয়েছিল ৫৬ শতাংশ পরিবারের একজন বা একাধিক ব্যক্তি অসুস্থ রয়েছেন। সেই পরিমাণটাই এখন বেড়ে দাঁড়িয়েছে ৭৫ শতাংশে।
    এইচথ্রিএনটু ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য ভাইরাল সংক্রমণ নিয়ে প্রায় রোজই ডাক্তারদের চেম্বারে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষত বাচ্চা ও বৃদ্ধরা, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম। তাদের উপসর্গগুলি হল- ধারাবাহিক জ্বর এবং কাশি, গলা ব্যথা এবং গায়ে হাত পায়ে যন্ত্রণা। সূত্রের খবর, সেরে উঠতে সময় লাগছে অন্তত ১০ দিন।জানা যাচ্ছে , এই ভাইরাস বেশি করে কাবু করছে বাচ্চাদের এবং বয়স্কদের।