গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment যৌন দৃশ্যে অভিনয়, তোপের মুখে নায়িকা

    যৌন দৃশ্যে অভিনয়, তোপের মুখে নায়িকা

    0
    145
    ছবি সৌজন্যে : এক্স

    দক্ষিণি তারকা যশ অভিনীত সিনেমা টক্সিক আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস–এর টিজার ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। টিজারের শুরুতেই দেখা যায়, একটি গাড়ির ভেতরে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন যশ। এর পরপরই একাধিক ব্যক্তিকে গুলি করে হত্যা করার দৃশ্য দেখানো হয়।

    এই টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এবার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখে ইনস্টাগ্রাম বন্ধ করলেন অভিনেত্রী বিট্রিজ টাউফেনবাখ। টিজার প্রকাশের পর অভিনেত্রীর পরিচয় নিয়ে জল্পনা তৈরি হয়।পরে পরিচালক গীতু মোহনদাস নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, দৃশ্যে যশের সঙ্গে দেখা যাওয়া মহিলা শিল্পী হলেন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী বিট্রিজ টাউফেনবাখ। রিপোর্টে বলা হয়েছে, ২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা বিট্রিজ গানও করেন। টিজারের ওই দৃশ্যকে অশালীন ও যৌনভাবে স্পষ্ট বলে অভিযোগ তুলে আম আদমি পার্টির মহিলা শাখা কর্নাটক রাজ্য মহিলা কমিশনে লিখিত অভিযোগ দেয়। অভিযোগে বলা হয়, এ ধরনের দৃশ্য নারী ও শিশুদের সামাজিক কল্যাণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কন্নড় সংস্কৃতির মূল্যবোধকে আঘাত করে। এরপর কমিশন সেন্সর বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। তবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন, সিবিএফসি-র সূত্র জানায়, টিজারটি শুধু ইউটিউবে প্রকাশিত হওয়ায় এটি তাদের এখতিয়ারের বাইরে।

    সিনেমা হলে প্রদর্শনের জন্য নির্ধারিত ছবি ও ট্রেলারেই কেবল সার্টিফিকেশন বাধ্যতামূলক,ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত প্রোমো কনটেন্টে তা প্রযোজ্য নয়।এদিকে সমাজকর্মী দিনেশ কাল্লাহল্লি-ও সিবিএফসি চেয়ারম্যান প্রসূন যোশিকে চিঠি দিয়ে টিজারের দৃশ্যগুলোকে স্থূলভাবে অশালীন ও নৈতিকভাবে আপত্তিকর বলে অভিযোগ করেছেন।