এসআইআর : কেঁদে ভাসালেন বিএলও, বেডে বসেই ফর্ম ফিলাপ

0
130
ছবি সৌজন্যে : নিজস্ব
১৩শ ফর্মের মধ্যে ৩০০ ফর্ম এন্ট্রি হয়েছে। বিএলওকে বিডিও অফিসে ডেকে সেখানেই ডেটা এন্ট্রি করানোর নামে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ। কাজের চাপে অসুস্থ বোধ করার পরেও ছাড়া হয়নি বলে অভিযোগ। বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়েছেন বিএলও সুমিতা মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে পান্ডুয়ার বাঁটিকা বৈচি গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকার স্কুল শিক্ষিকা সুমিতা মুখোপাধ্যায় ঘোষ ওই পঞ্চায়েতের ৪১ নম্বর বুথের বিএলও-র দায়িত্ব পেয়েছেন। ওই বুথের ১৩ শ ভোটারের মধ্যে মাত্র ৩০০ জনের ফর্ম আপলোড করতে পেরেছেন তিনি। এত কম ফর্ম আপলোড করায় সুমিতা মুখোপাধ্যায়কে বিডিও অফিসে ডেকে পাঠানো হয়। এরপর সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। এদিকে উত্তর দিনাজপুরের চোপড়ায় কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএলও মুস্তাফা কামাল।
হাসপাতালের বেডে বসেই এসআইআর ফর্ম আপলোড করছেন মুস্তাফা। সেই ভিডিও ভাইরাল হয়েছে।