গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment অবসর নিয়েই বৃন্দাবনে বিরাট 

    অবসর নিয়েই বৃন্দাবনে বিরাট 

    0
    227
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    বিরাট কোহলি-অনুষ্কা শর্মা বছর খানেক ধরেই ধর্মে মতি।তারকাদম্পতদিকে কখনও লন্ডনের ইসকন মন্দিরে ঈশ্বরের নামসংকীর্তন করতে দেখা গিয়েছে তো কখনও বা আবার বারাণসির মন্দিরে ভক্তিভরে পুজো দিতে দেখা গিয়েছে তাঁদের। আর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ছুটে গিয়েছেন বৃন্দাবনে।

    পরনে শ্বেতশুভ্র পোশাক।চোখেমুখে আধ্যাত্মিকতার আবেশ।প্রেমানন্দ মহারাজের দরবারে আশীর্বাদ নিয়েছেন বিরুষ্কা।এদিকে,দীর্ঘ চোদ্দ বছরের টেস্ট ক্রিকেটের কেরিয়ারকে সম্প্রতি আলবিদা জানিয়েছেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই কিং কোহলির অবসরের ঘোষণায় অশ্রুসজল আসমুদ্রহিমাচলের ক্রিকেট ফ্যানরা। বিরাটের বিরাট ঘোষণা’য় যখন সবে ধাক্কা সামলে উঠতে শুরু করেছেন ফ্যানরা, তখন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা ছুটে গিয়েছেন বৃন্দাবনে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে , গাড়িতে শুভ্রবসনে বসে রয়েছেন দম্পতি। ঠিক যে রঙের জার্সিতে বিরাটকে আর মাঠে দেখা যাবে না, বলে লাগাতার আক্ষেপ প্রকাশ করেছিলেন ফ্যানরা, ঠিক সেই সাদা রঙের শার্টেই ধরা দিয়েছেন কিং কোহলি। দম্পতির উভয়ের মুখেই মাস্ক।ফটোশিকারিরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেন নি। খবর, তাঁরা প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন।প্রেমানন্দজির দরবারে হাঁটু মুড়ে বসে একমনে প্রার্থনা করতে দেখা গিয়েছে বিরাট-অনুষ্কাকে। আরেকটি ফ্রেমে ধরা পড়েছে অভিনেত্রীর ছলছল চোখ। আশীর্বাদস্বরূপ হলুদ উত্তরীয় প্রাপ্তিও হয়েছে অনুষ্কা শর্মার। তবে এই অবশ্য প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের দরবারে গিয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। জানুয়ারি মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে গুরুর শরণাপন্ন হয়েছিলেন তাঁরা। সেবারও বৃন্দাবনে মহারাজের আশ্রম থেকে ভাইরাল হয়েছিল তাঁদের ছবি।

    সেখানে দেশসেবক-এর আখ্যাও পান কিং বিরাট কোহলি। এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরও প্রেমানন্দজির থেকে আশীর্বাদ নিয়েছেন বিরাট কোহলি।