গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Bankura শিশু মৃত্যুতে ফুঁসছে বিরাটি, বাঁকুড়ায় বাড়ি চাপায়

    শিশু মৃত্যুতে ফুঁসছে বিরাটি, বাঁকুড়ায় বাড়ি চাপায়

    0
    562
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শিশু মৃত্যুর পর ফুঁসছে বিরাটি। দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে ডিওয়াইএফআই, বিজেপি। পুরসভা এবং স্থানীয় কাউন্সিলরের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। টানা বৃষ্টিতে বাড়িতে জমা জলে পড়ে ৫ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় শনিবার শোরগোল পড়ে যায় উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিরাটির দেবীনগরে।

    সকালে বিছানায় ঘুমোচ্ছিল ৫ মাসের ঋষিকা ঘোড়ুই। সেই সময় রান্নায় ব্যস্ত ছিলেন মা পূজা ঘোড়ুই। কিছু সময় পর মা ঘরে ঢুকতেই একরত্তি মেয়েকে জলের মধ্যে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে শিশুটিকে উত্তর দমদম পুর হাসপাতাল পরে বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও এই ঘটনার পর উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর তৃণমূল কাউন্সিলর প্রশান্ত দাস অতিবৃষ্টি এবং বাম আমলকে দায়ী করেছেন।

    এদিকে টানা বৃষ্টির জেরে বাঁকুড়ায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছে। বাঁকুড়ার পাত্রসায়রের বীরসিংহ গ্রামে আড়াই বছরের কিরণ লোহারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।