বাবা হতে চান ‘ভার্জিন’ সালমান 

0
165
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বলিউড তারকা কাজল ও টুইঙ্কেল খান্নার নতুন শো টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল-এর প্রথম পর্ব  ইন্টারনেটে লঞ্চ হয়েছে বৃহস্পতিবার রাতে।অ্যামাজন প্রাইমের এই শোতে প্রথম পর্বের অতিথি ছিলেন আমির খান ও সালমান খান।

সেখানে নানা গল্পের ঝাঁপি খুলে বসেছিলেন দুই তারকা। তবে সব ছাপিয়ে আলোচনায় বিয়ে, সন্তান নিয়ে সালমান খানের মন্তব্য।কথোপকথনের একপর্যায়ে টুইঙ্কেল খান্না মজা করে বলেন, সালমান নিজেই বলে সে ভার্জিন। এ কথা শুনে সালমান মাথা নেড়ে সম্মতি দেন।সঙ্গে টুইঙ্কেল যোগ করেন, আমিরের সঙ্গে এর কোনো মিল নেই। কারণ, তিনি জীবনে একাধিকবার বিয়ে করেছেন।যদিও এবারই প্রথম নয়, এর আগে ২০১৩ সালে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান কফি উইথ করণ-এর প্রথম পর্বে ৪৭ বছর বয়সী সালমান দাবি করেছিলেন,তিনি এখনো ভার্জিন। শুধু তাই নয়, সেসময় তিনি বলেছিলেন,তাঁর কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না।

তিনি সেই মানুষটার জন্য নিজেকে বাঁচিয়ে রাখবেন, যাকে একদিন বিয়ে করবেন।সেই পুরোনো ভার্জিন বিতর্ক শেষে ,টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল-এ প্রেমিকাদের প্রসঙ্গ উঠতেই খানিক ভিন্ন সুরে কথা বলেছেন সালমান।