গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বিয়ের পর প্রথমবার পাপারাজ্জিদের মুখোমুখি ‘ভিরোশ’

    বিয়ের পর প্রথমবার পাপারাজ্জিদের মুখোমুখি ‘ভিরোশ’

    0
    33
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হয়েছে দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার।
    বিয়ের পর প্রথমবার একসাথে রাজস্থানের উদয়পুর এয়ারপোর্টে সংবাদমাধ্যমের সামনে দেখা গেল নবদম্পতিকে। বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতি হায়দরাবাদ ফিরছিলেন। রাশমিকার মাথায় ছিল চওড়া সিঁদুর। অনুরাগীদের কাছে কখনও করজোড়ে আশীর্বাদ প্রার্থনা করেন তারা আবার কখনও অনুরাগীদের উদ্দেশ্যে ছুড়ে দেন ‘উড়ন্ত চুমু’। আগামী ৪ মার্চ হায়দরাবাদে গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হতে চলেছে।
    গত ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬ রাজস্থানের উদয়পুরে আত্মীয়-বন্ধু ও বিশেষ অতিথি সমাগমে রাজকীয় বিয়ের আসর বসেছিল। অনুরাগীদের দেওয়া নামেই নিজেদের বিয়ের নামকরণ করেছিলেন ‘দ্য ওয়েডিং অফ ভিরোশ’। আদ্যোপান্ত বিশুদ্ধ দক্ষিণী রীতিনীতি মেনে বিয়ে সেরেছেন জুটি। তেলুগু ও কোডাগু নিয়মে বিয়ে সেরেছেন ‘ভিরোশ’। নবদম্পতির বিয়ের সাজ থেকে পোশাক সব দেখে আপ্লুত তাদের অনুরাগীরা।