রাজশাহী ও খুলনার ভিসাকেন্দ্র পূর্ণদিবস বন্ধ, জানাল ভারত

0
179
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলাদেশের দু’শহর রাজশাহী এবং খুলনায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার সারা দিনের জন্য এই দু’টি ভিসাকেন্দ্র বন্ধ থাকবে। যে সমস্ত ভিসা আবেদনকারী বৃহস্পতিবারের জন্য স্লট বুক করেছিলেন, তাঁদের জন্য নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে।
বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। বুধবার হঠাৎই দুপুর ২টো থেকে ঢাকার ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। বৃহস্পতিবার থেকে নির্ধারিত সময়েই ওই ভিসাকেন্দ্র চালু হওয়ার কথা।
তার আগেই বাংলাদেশের অন্য দু’টি ভিসাকেন্দ্র পুরো দিনের জন্য বন্ধ করার কথা জানাল ভারত। বুধবারের মতো বৃহস্পতিবারও বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বলতে কী বোঝানো হয়েছে, তা সবিস্তার জানানো হয়নি।