
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গায়ক এবং সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি খবরটি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন শিল্পী নিজেই। তবে দুর্ঘটনা কখন এবং কীভাবে ঘটেছে তা জানা যায়নি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এক ইনস্টাগ্রাম স্টোরিতে এ দুর্ঘটনার কথা জানিয়েছেন বিশাল দাদলানি। সেখানে তিনি লিখেছেন, আমার দুর্ভাগ্য। একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। শীঘ্রই সুস্থ হয়ে উঠব এবং আবারও ফিরে আসব।সব আপডেট দিতে থাকব। পুনেতে শীঘ্রই দেখা হবে।এদিকে ২ মার্চ পুনেতে একটি কনসার্টে অংশ নেবার কথা রয়েছে বিশাল দাদলানির।
তবে তার আহতের খবরে সে কনসার্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে।সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কনসার্ট বাতিলের কথা জানিয়েছেন আয়োজকরা। টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। সেই পোস্টটিতে লেখা,একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। বিশাল এবং শেখরের সঙ্গীত কনসার্ট বাতিল হয়েছে।
