গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata হুগলিতে বিশ্ব ইজতেমা, মুখ্যমন্ত্রীর বৈঠক 

    হুগলিতে বিশ্ব ইজতেমা, মুখ্যমন্ত্রীর বৈঠক 

    0
    135
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    জানুয়ারির প্রথম সপ্তাহে হুগলিতে বসছে বিশ্ব ইজতেমা সম্মেলন। এর আগে প্রতিবেশী বাংলাদেশে ধর্মপ্রাণ মুসোলীদের এই বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হলেও, প্রথমবার পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে।
    হুগলির পোলবার দাদপুরে ২ জানুয়ারি শুরু হওয়া এই বিশ্ব ইজতেমা-তে কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসলিম জমায়েত হবেন বলে এখনও পর্যন্ত খবর রাজ্য প্রশাসনের কাছে।  গুরুত্বপূর্ণ এই সম্মেলনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য সচিবালয়ে এই উপলক্ষ্যে ডাকা এই  উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের গ্রন্থগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি ও জাভেদ খান সহ অন্যান্যরা।
    আর বিশ্ব ইজতেমা সফল করতে মুখ্যমন্ত্রী যখন বৈঠক করেছেন, তখন রাজ্যের ইমাম-মুয়াজ্জেম দের নিয়ে মুখ্যমন্ত্রীর মনোভাবের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে এই বৈঠকের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা নিয়ে আলাদা করে বৈঠক করেছেন।