১৫ মাস পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী

0
126
ছবি সৌজন্যে :সংগৃহীত

প্রায় ১৫ মাস পর অধ্যাপক প্রবীর ঘোষকে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে। তিনি ছত্তীশগড়ের রায়পুরে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রের প্রাক্তন ডিরেক্টর তথা প্রাক্তন উপাচার্য। আগামী পাঁচ বছরের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের পর প্রায় ১৫ মাস পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী। অন্তর্বর্তী উপাচার্য হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন সঞ্জয়কুমার মল্লিক। বর্তমানে ওই দায়িত্বে ছিলেন বিনয়কুমার সোরেন। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এই সংক্রান্ত নোটিসটি শেয়ার করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বিশ্বভারতীর গৌরবগাথা তুলে ধরে, স্থায়ী উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি তথা আচার্য দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার।