গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Howrah বিবেকানন্দের ১৬৩ তম আবির্ভাব তিথি বেলুড় মঠে 

    বিবেকানন্দের ১৬৩ তম আবির্ভাব তিথি বেলুড় মঠে 

    0
    239
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্বামী বিবেকানন্দের ১৬৩ তম পূর্ণ আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠের ভক্ত সমাগম। ভোর ৪:৩০ মিনিটে স্বামীজীর মন্দিরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়েছে।
    এরপর বেদ পাঠ, স্তব গান, বিশেষ পুজো ও হোমের আয়োজন করা হয়েছে। অস্থায়ী মঞ্চেও সকাল থেকেই চলছে নানান সাংগীতানুষ্ঠান। স্বামীজী-র ঘরেও সকাল থেকে চলছে তার পছন্দের উচ্চাঙ্গ সংগীত, ধ্রুপদ, খেয়াল, বিবেকানন্দ গীতি, কঠপনিষদ,শাস্ত্রীয় সংগীত যুগলবন্দী ও তবলা লহরার আয়োজন করা হয়েছে। দুপুর তিনটে অস্থায়ী মঞ্চে ধর্মসভা যেখানে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী উপস্থাপনা করা হয়েছে।
    এই বিশেষ দিনে বেলুড় মঠের পক্ষ থেকে মা সারদা সদাব্রত ভবনে বেলা ১১টা থেকে দুপুর ২ টো পর্যন্ত আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। বেলুড় মঠে দূরদূরান্ত থেকে আগত প্রচুর ভক্তর সমাগম হয়ে থাকে তাদের নিরাপত্তার খাতিরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।