
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য চুক্তি না করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। শপথ নেওয়ার পরেই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের প্রচারপর্বে ফিলাডেলফিয়ায় প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে প্রবেশের সপ্তাহ দেড়েক আগে জানিয়েছিলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন চূড়ান্ত হয়ে গিয়েছে। তাঁরা অবশ্যই ওই যুদ্ধের অবসান ঘটাবেন। কিন্তু আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট বলেছেন, ভ্লাদিমির পুতিনের চুক্তি করা উচিত।
চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন। প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও কিছুদিন আগে দাবি করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিলে দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি ঘটবে।








