২০২৫ সালেই ভারত সফরে পুতিন : বিদেশমন্ত্রক

0
149
ছবি সৌজন্যে : সংগৃহীত
২০২৫ সালেই ভারত সফরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ঠিক কোন সময় তিনি তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
 শুক্রবার বিদেশমন্ত্রকের তরফেও জানানো হয়েছে, ভারত রাশিয়ার সঙ্গে বার্ষিক সম্মেলনে মিলিত হবে। গতবারের সম্মেলন হয়েছিল মস্কোয়। যাতে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোয় গিয়েছিলেন। আগামী বছরের সম্মেলন হবে ভারতে। যদিও কোন সময় তা হবে, তা কূটনৈতিক স্তরে আলোচনার পরই ঠিক হবে।ঘটনাচক্রে বৃহস্পতিবারই কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়া ফার্স্ট নীতির প্রশংসার পাশাপাশি মেক ইন ইন্ডিয়া নিয়েও উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে রুশ প্রেসিডেন্টকে। সেই সঙ্গেই ভারতে বিনিয়োগ নিয়েও উৎসাহ ব্যক্ত করেছেন তিনি। ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিবিদরা। সম্প্রতি মার্কিন মসনদে দ্বিতীয়বারের জন্য বসতে চলা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই নানা হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। দেখা দিয়েছে শুল্ক সংশয়।
ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কথা মাথায় রেখেই ভারতের বাজারে বিনিয়োগের স্পষ্ট বার্তা দিয়ে ভ্লাদিমির পুতিন নিজের কাজটি করেছেন বলেই ওয়াকিবহাল মহলের মত।