গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology হোয়াটসঅ্যাপে এক ক্লিকেই ভয়েস টাইপ-স্ক্যানার

    হোয়াটসঅ্যাপে এক ক্লিকেই ভয়েস টাইপ-স্ক্যানার

    0
    116
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ দৈনন্দিন যোগাযোগে ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। দ্রুত বার্তা আদান-প্রদানের জন্য জনপ্রিয় এই অ্যাপটিতে নিয়মিত যোগ হচ্ছে নতুন নতুন ফিচার।

    তবে এই অ্যাপে রয়েছে এমন কিছু গোপন সুবিধা, যা তাদের ব্যবহারকে আরও সহজ ও স্মার্ট করে তুলতে পারে। যেমন,কীবোর্ডে থাকা মাইক্রোফোন দিয়ে ভয়েসে টাইপ।আমরা সাধারণত ভয়েস মেসেজ পাঠাতে নিচের মাইক্রোফোন আইকনে চাপ দিই। তবে কিবোর্ডে থাকা আরেকটি মাইক্রোফোন রয়েছে, যা অনেকেই খেয়াল করেন না।সেক্ষেত্রে,সেটিংসে গিয়ে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।এরপর কিবোর্ডে থাকা মাইক্রোফোনে চাপ দিয়ে কথা বললেই তা সেই ভাষায় টাইপ হয়ে যাবে স্ক্রিনে।টাইপের ঝামেলা ছাড়াই সহজে লম্বা বার্তা লিখে ফেলা যাবে এক নিঃশ্বাসে।ওদিকে,চমকে উঠার মতোই একটি সুবিধা,হোয়াটসঅ্যাপের কিবোর্ড এখন স্ক্যানার হিসেবেও কাজ করতে পারে।কাউকে কোনো লেখা পাঠাতে চাইছেন, যা আগে খাতায় লিখে ছবি তুলে পাঠাতেন? এখন আর তা নয়।মেসেজ বক্সে ট্যাপ করলেই অটোফিল অপশন পাওয়া যাবে। এতে ক্লিক করলেই কিবোর্ডে স্ক্যানার চালু হবে।লেখা যুক্ত ছবিটি স্ক্যান করে সরাসরি পাঠিয়ে দিন বার্তায়,স্মার্ট ও ক্লিন।এছাড়া,অনেক সময় পাবলিক প্লেসে ভয়েস মেসেজ শোনা সম্ভব হয় না।

    এ সময় কাজে লাগবে হোয়াটসঅ্যাপের ভয়েস ট্রান্সক্রিপ্ট ফিচার।হোয়াটসঅ্যাপের এই গোপন ফিচারগুলো শুধু সময় বাঁচাবে না, বরং আপনার স্মার্টনেসও বাড়াবে কয়েক গুণ।