ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

0
150
ছবি সৌজন্যে : এক্স

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে অবস্থিত সেমেরু আগ্নেয়গিরিতে টানা ছ’বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়ছাই পর্বতের শীর্ষ থেকে প্রায় এক হাজার ২০০ মিটার উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা নিউজ এ তথ্য জানিয়েছে। জানা গেছে, গত কয়েক বছর ধরে সক্রিয় থাকা এই আগ্নেয়গিরিটি বর্তমানে সতর্কতার তৃতীয় স্তর বা লেভেল–থ্রি পর্যায়ে রয়েছে। লুমাজাং ও মালাং জেলার সীমানায় অবস্থিত সেমেরুতে স্থানীয় সময় ভোরে প্রথম অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়।লুমাজাংয়ের সেমেরু পর্যবেক্ষণ পোস্টের কর্মকর্তা লিসওয়ান্তো বলেছেন, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির চূড়া থেকে প্রায় এক হাজার ২০০ মিটার উঁচু পর্যন্ত ধোঁয়া ও ছাইয়ের দৃশ্য দেখা গেছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন কেন্দ্র,পিভিএমবিজি জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে, সেমেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে বেসুক কোবোকান এলাকার ভেতরে চূড়া থেকে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।