জেলেনস্কি-মেলোনি বৈঠক, ইউক্রেনকে অস্ত্র ইতালির

0
172
ছবি সৌজন্যে : এক্স
রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে দ্রুত ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদের পাশাপাশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জানা গিয়েছে, দ্রুত ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদের পাশাপাশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে মেলোনির সঙ্গে কথা বলেছেন জেলেনস্কি। কিয়েভের জন্য নতুন সামরিক প্যাকেজ ঘোষণা ইতালির সরকার। বুধবারই ইউক্রেনে ভয়ংকর হামলা চালায় রাশিয়া। জাপোরিঝজিয়ার মতো জনবহুল শহরে আছড়ে পড়ে একের পর এক রুশ বোমা। প্রাণ হারিয়েছেন ১৩ জন। যার কড়া নিন্দা জানিয়েছেন জেলেনস্কি।
এদিকে, হাতিয়ারের জন্য বিভিন্ন দেশের কাছে দরবার করছেন জেলেনস্কি। তাই প্রতিরক্ষা ক্ষেত্র শক্তিশালী করতে এবার ইটালির উপর ভরসা রাখছে কিয়েভ।