ইউক্রেন নেটোর সদস্যতে প্রেসিডেন্ট পদে ইস্তফা জেলেনস্কির 

0
136
ছবি সৌজন্যে : সংগৃহীত
ইউক্রেন নেটোর সদস্য হলেই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেবেন। এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনে শান্তির জন্য যদি তাঁর পদত্যাগ কাম্য হয়, তবে তিনি তার জন্য প্রস্তুত। একইসঙ্গে জেলেনস্কির সংযোজন, তিনি এটা নেটোর জন্য করতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কি জানান, তিনি কেবল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবেই ট্রাম্পকে দেখতে চান না। বরং আরও একটু বেশি কিছু চান আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সরকার আমেরিকার প্রভাবিত সামরিক জোট নেটোর সদস্যপদের জন্য আবেদন জানাতে সক্রিয় হওয়ার পরেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি কিভের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল মস্কো।
যুদ্ধ পরিস্থিতির মাঝে রাশিয়ার প্রতিবেশী দুই রাষ্ট্র ফিনল্যান্ড এবং সুইডেনের নেটোর সদস্যপদ পাওয়ার আবেদন মঞ্জুর হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে, তারা ইউক্রেনকে নেটোর সদস্য করতে চায় না।