
সমগ্র দেশে বিধানসভা ও লোকসভা নির্বাচন চুরি হচ্ছে। বিহারের সাসারামে ভোটাধিকার যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি ও নির্বাচন কমিশনকে বিঁধে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
তিনি বলেছেন, নির্বাচন কমিশনের সর্বশেষ প্রচেষ্টা হচ্ছে বিহারে এসআইআর করে, নতুন ভোটারদের জুড়ে, পুরোনো ভোটারদের লিস্ট থেকে বাদ দিয়ে যেন যেন প্রকারে বিহারের বিধানসভা ভোট চুরি করা এবং বিজেপিকে জয়লাভ করানো। কিন্তু কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের এই প্রচেষ্টা কোনওদিন সফল হবে না।
রাহুলের মন্তব্য, বিহারের বাসিন্দারাও তাঁদের ভোট চুরি করতে দেবেন না, এই কথা মনে রাখতে হবে বিজেপি এবং নির্বাচন কমিশনকে। কারণ গরিব, দলিত, আদিবাসী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে ভোটাধিকার হল গণতন্ত্রের বড় অস্ত্র।
