
অনুপ্রবেশকারীদের বার করার জন্য ভোটার তালিকা সংশোধনের কাজ রাজ্যকে মানতেই হবে। সুর চড়িয়েছেন মিঠুন চক্রবর্তী। বিহারে ৫৬ লাখ নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ভোটার তালিকায় ১ লাখ ভূতুরে ভোটার রয়েছে। নির্বাচন কমিশন এমন সম্ভাবনা কথা জানাতেই বিরোধীরা লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারই জবাবে মিঠুন চক্রবর্তী বলেছিলেন ভোটার তালিকা সংশোধন হলে ছাব্বিশের নির্বাচনে ৭০ আসনও পাবে না তৃণমূল। শুক্রবার আরও সুর চড়িয়ে মহাগুরু বলেছেন ভোটার তালিকা সংশোধন হলে চুরি বন্ধ হবে, ভুয়ো ভোট বন্ধ হবে। রাজ্যকে মানতেই হবে।
প্রশ্ন তুলেছেন এরা কারা, যারা যারা এসেছে, কোথা থেকে এসেছে সেটা জানা প্রয়োজন। তিনি আরও বলেছেন বাংলার কাউকে বাদ দিলে তিনিও প্রতিবাদ করবেন।








