গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Newsdesk ব্রেইল ব্যালট ও ভোটার স্লিপ, ব্যবস্থা কমিশনের

    ব্রেইল ব্যালট ও ভোটার স্লিপ, ব্যবস্থা কমিশনের

    0
    1059
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিহার বিধানসভা ভোটে দৃষ্টিহীনদের জন্য বিশেষ ব্রেইল ব্যালট পেপার এবং ভোটার স্লিপের ব্যবস্থা থাকছে। একথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
    উল্লেখ করা হয়েছে, ভোটকেন্দ্রগুলিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে সাঁটানো থাকবে ব্রেইল ব্যালট পেপার। নির্বাচন কমিশনের এক মুখপাত্র বুধবার জানান, যে কোনও দৃষ্টিহীন ভোটার এই স্লিপ ব্যবহার করে ইভিএমের ব্যালট ইউনিটে ব্রেইল সুবিধা পাবেন। এবং সুষ্ঠু ভাবে নিজের ভোট দিতে পারবেন, কারও সাহায্য ছাড়াই। ব্রেইল লিপিতে ব্যালট পেপার সরবরাহের বিষয়টি ভারতে প্রথমবার হচ্ছে না। বিগত একাধিক নির্বাচনে এই বিশেষ ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
    বিহারের ৯০ হাজার ৭১২টি কেন্দ্রেই এই ব্যবস্থা থাকবে। এছাড়াও ২৯২টি ভোটকেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্বে থাকছেন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা।