পরিবর্তনের লক্ষ্যে ভোট পরিযায়ীদের

0
856
ছবি সৌজন্যে : নিজস্ব

ভোট মিটতেই কর্মস্থলের টানে ভিন রাজ্যের পথে মালদার পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকদের দাবি, শুধুমাত্র ভোট দিতেই এসেছিলেন।

ভোট দিয়েছেন রাজ্যে পরিবর্তনের জন্যে। যে নতুন সরকার তাঁদের ঘরে ফেরাবে, এই রাজ্যেই রোজগার, অন্ন সংস্থানের ব্যবস্থা করে দেবে এই প্রত্যাশা নিয়ে। রবিবার রাত থেকেই মালদার বামনগোলা ব্লকের ১২ মাইল এলাকায় দেখা গিয়েছে পরিযায়ীরা ফিরে যাচ্ছেন ভিন রাজ্যে। ১২ মাইল থেকে পরপর ১৫টি বাস ছাড়ে। প্রতিটি বাসের গন্তব্যস্থল ছিল হায়দরাবাদ। আর প্রতিটি বাসেই ছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাদের মধ্যে কারও বাড়ি মালদার বামনগোলা ব্লক কিংবা হবিবপুর ব্লকে। তারা প্রত্যকেই ব্যাগপত্র বোঝাই করে বাসে চেপে হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সকলেই ভিনরাজ্যে কাজ করেন।

সেই কাজ ফেলে ভোট দিতে এসেছিলেন। ভোট দেওয়া হয়ে গেছে। তাই এখন ফের ভিনরাজ্যেই ফিরে যাচ্ছেন।