বাংলাদেশীদের টাকার বিনিময়ে ভোটার!

0
168
ছবি সৌজন্যে : নিজস্ব

কাকদ্বীপে থাকা বাংলাদেশীদের টাকার বিনিময়ে ভোটার কার্ড দেওয়া হচ্ছে। বিস্ফোরক দাবি করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। তাঁর দাবি, কয়েকজন সরকারি আধিকারিক এই দুষ্টচক্রে জড়িত রয়েছেন।

কাকদ্বীপ এসডিও, বিডিও অফিসের কর্মীরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই বেআইনী কাজ করে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় বিধায়কের অভিযোগ, মূলত বাংলাদেশ থেকে চলে আসা মৎস্যজীবীরা এই কার্ড করাচ্ছেন। তারা দীর্ঘদিন বসবাস করার পর চক্রের মাধ্যমে টাকা দিয়ে ভোটার তালিকায় নাম তুলছেন।

কাকদ্বীপ মহকুমা প্রশাসন সূত্রে খবর, প্রায় ৬ হাজার ভোটারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে সমীক্ষাও শুরু হয়েছে।