গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home National নাগরিকের চেয়ে মহারাষ্ট্রে ভোটার বেশি! বিস্ফোরক রাহুল

    নাগরিকের চেয়ে মহারাষ্ট্রে ভোটার বেশি! বিস্ফোরক রাহুল

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    মহারাষ্ট্রের ভোটার তালিকায় গরমিল করা হয়েছে বলে এবার বিস্ফোরক অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। দিল্লিতে ইন্ডিয়া শরিক দলের দুই সাংসদদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে রাহুলের দাবি, মহারাষ্ট্রে মোট প্রাপ্তবয়স্কের সংখ্যার তুলনায় ভোটারের সংখ্যা বেশি।
    তাঁর অভিযোগ, ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ৩২ লক্ষ। কিন্তু পাঁচ পরের বিধানসভা নির্বাচনের সময় ভোটার এক লাফে বাড়ে আরও ৩৯ লক্ষ।
    কীভাবে এটা সম্ভব হয়। রাহুল গান্ধীর পাল্টা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তাঁর দাবি, ৮ ফেব্রুয়ারির পর দিল্লি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস। তাই উস্কানিমূলক মন্তব্য করছেন।