
রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলের বিরুদ্ধে ভোটদান থেকে ফের বিরত থাকল ভারত। প্যালেস্তাইনের অধিকৃত অঞ্চলে ইজরায়েলের বেআইনি জবরদখলের বিরুদ্ধে প্রস্তাব জমা পড়েছিল, যাতে বলা হয়েছিল, অবিলম্বে ইজরায়েলকে পিছু হটতে হবে।
কিন্তু সেই প্রস্তাবের সমর্থনে বা বিপক্ষে ভোট দেয়নি ভারত।এই প্রস্তাবের সপক্ষে ভোট দিয়েছে ১২৪টি দেশ। বিপক্ষে ১৪টি দেশ ভোট দিয়েছে। ভোটদান থেকে বিরত ছিল ৪৩টি দেশ। ভারতের পাশাপাশি আমরিকা, ব্রিটেন, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নেপাল, ইউক্রেন ভোট দেয়নি।প্রস্তাব নিয়ে আলোচনার সময় প্যালেস্তাইনের প্রতিনিধি বলেছেন, বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে। এভাবে মুখ ঘুরিয়ে থাকতে পারে না আন্তর্জাতিক মহল। অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলের প্রতিনিধি গিলাড এর্ডান ওই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। বলেছেন, ইজরায়েলকে হেয় করার রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। তাই ইজরায়েলের বৈধতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমেরিকাও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
