
প্যালেস্টাইনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় যে প্রস্তাব অনুমোদন হওয়ার কথা তা এখনও হয়নি, এতে শঙ্কা বাড়ছে। ১৬ জানুয়ারি এই প্রস্তাব অনুমোদনের জন্য নির্ধারিত ছিল।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্ধারিত গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য মন্ত্রিসভার ভোটাভুটি বিলম্বিত করেছেন, হামাস চুক্তিতে শেষ মুহূর্তের পরিবর্তন আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন।হামাসের একজন কর্মকর্তা বলেছেন, দলটি মধ্যস্থতাকারীদের দ্বারা ঘোষিত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তারা চুক্তির অধীনে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দিদের তালিকায় তাদের কিছু সদস্যকে যুক্ত করার চেষ্টা করছে।এদিকে, গাজায় হামলা আরও জোরালো করেছে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, একটি চুক্তি ঘোষণার পর গাজায় ইসরায়েলি হামলায় ৯০ জনেরও বেশি নিহত হয়েছেন। বলা হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকাজুড়ে আক্রমণ তীব্র করেছে। এই হামলায় নিহতের সংখ্যা এখন প্রায় ৯০ জনে দাঁড়িয়েছে।এদিকে গত দুদিন ধরে উত্তর গাজায় বারবার ইসরায়েলি হামলা হয়েছে, জাবালিয়ায় একটি হামলায় কমপক্ষে ২০ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছেন, এই ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে, এই বিলম্ব আশা করাই যায়। এটা মোটেও অবাক করার মতো কিছু নয়। এটি চ্যালেঞ্জিং এবং জটিল প্রক্রিয়া।
