গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বাংলায় জাতপাত-ধর্মের ভিত্তিতে ভোট হয় না: বৃন্দা

    বাংলায় জাতপাত-ধর্মের ভিত্তিতে ভোট হয় না: বৃন্দা

    0
    67
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এই রাজ্যে জাতপাত, ধর্মের ভিত্তিতে ভোট হয় না। বিহারের ফল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন বৃন্দা কারাত।
    তিনি বলেছেন বিহার ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আলাদা। ছাব্বিশের নির্বাচনে এর কোনও প্রভাব ফেলবে না। বিহার ভোটে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিএম নেত্রী। শুক্রবার বিহারের বিধানসভা ভোটে এনডিএ ভাল ফল করতেই বিজেপি নেতারা ছাব্বিশের নির্বাচনে বাংলা দখলের হুঙ্কার দিতে শুরু করেছেন।
    সেই প্রসঙ্গেই বৃন্দা কারাত বলেছেন বিহারের ফল দেখিয়ে বিজেপি এ রাজ্যেও সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে জাতপাত, ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে। কিন্তু বাংলার মানুষ এই রাজনীতিতে বিশ্বাস করেন না।