
ভোটে পরাজিতরা প্রযুক্তিকে ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করছে। কর্নাটকের নির্বাচনী জনসভা থেকে ভুয়ো ভিডিও নিয়ে এইভাবেই বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বলেছেন, সমাজের উন্নতির জন্য, ইতিবাচক কাজের জন্য তিনি নিজে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করেন। নিজের কথা জনসাধারণের কাছে পৌঁছে দিতে ব্যবহার করেন। কিন্তু পরাজিতরা প্রযুক্তিকে ভুলভাবে ব্যবহৃত করছে। এআই ব্যবহার করে তাঁর কন্ঠস্বর দিয়ে ভুযো ভিডিও তৈরির কথাও বলেছেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর আবেদন কোনও ভুয়ো ভিডিও প্রকাশ্যে এলে সে সম্পর্কে পুলিশের কাছে বিষয়টি জানাতে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইন নিয়ে কোনও ছেলেখেলা করা যাবে না। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর পদ ভাগ করবে বিরোধীরা। বিহারে নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ১বছর করে শরদ পাওযার, লালু প্রসাদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্যালিন প্রধানমন্ত্রীর পদ সামলাবেন। কিছু সময বাকি থাকলে প্রধানমন্ত্রীর পদে সামলাবেন রাহুল গান্ধী। মোদীর নেতৃত্বে জি-২০ সম্মেলনের মাধ্যমে দেশের সম্মান বেড়েছে। হরতাল, খুন, অপরাধ ও সন্ত্রাস নির্মূল করে মোদী বিহার ও ঝাড়খণ্ডকে নকশালবাদ থেকে মুক্ত করেছেন। গরীবের টাকা যারা হস্তগত করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।








