গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অপেক্ষার প্রহর, কবিতায় দিঘার জগন্নাথ মন্দিরের ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর

    অপেক্ষার প্রহর, কবিতায় দিঘার জগন্নাথ মন্দিরের ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর

    0
    175
    ছবি সৌজন্যে :ফেসবুক

    জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে রাজ্যবাসী। তার মাঝেই পুরীর দৈত্যাপতির কলসস্থাপনের ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন নাথ তুমি এসো ধীরে, সুখ, দুঃখ হাসি নয়ননীরে। মন্দির উদ্বোধনের আগে সেজে উঠেছে সৈকত নগরী দিঘা।

    ২৯ এপ্রিল দিঘার জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রে যজ্ঞের অনুষ্ঠান হবে। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি, শিল্পীরা। জমকালো অনুষ্ঠান দেখার জন্য ১২ হাজারের দর্শকের আসন তৈরি করা হয়েছে। এছাড়াও প্রতিটি ব্লক এবং পুর এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর জন্য প্রশাসনকে ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীদের জন্য ১৪টি স্নানঘাটে থাকছে কড়া নিরাপত্তা।

    ভিড়ের জেরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এনডিআরএফ টিমও প্রস্তুত থাকবে। পাশাপাশি রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত রোজ দুটো বাড়তি ট্রেন চালানোর ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল।