গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk পেজারের পর লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণ, মৃত ২০

    পেজারের পর লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণ, মৃত ২০

    0
    579
    পেজারের পর এবার লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। আহত ৪৫০।
    হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এই ঘটনার নেপথ্যেও ইজ়রায়েলের হাত রয়েছে বলে মনে করছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হিজ়বুল্লা গোষ্ঠীর ব্যবহৃত ওয়াকি-টকিতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কী ভাবে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। পেজার হামলার মতো এই হামলার ঘটনাকেও নিরাপত্তায় বড় গলদ বলে মনে করছে হিজ়বুল্লা। অন্যদিকে, মঙ্গলবারের পেজার হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১২। দু’টি হামলা মিলিয়ে সিরিয়ায় ৩২ জনের মৃত্যু হয়েছে। ৩০০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। দ্বিতীয় হামলার নেপথ্যে ইজ়রায়েলের সশস্ত্র সংগঠন মোসাদ রয়েছে বলে মনে করছে হিজ়বুল্লা। যদিও এখনও পর্যন্ত দু’টি হামলার বিষয়েই মুখ খোলেনি বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। অনেকের আশঙ্কা, এরপর পশ্চিম এশিয়ার স্থিতাবস্থা আরও বিঘ্নিত হতে পারে। সেক্ষেত্রে গাজ়ায় শান্তি ফিরিয়ে আনার উদ্যোগও ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে।