কারখানার পাঁচিল ধসে ভাঙল ঘরের ছাদ, আহত ৪

0
116
ছবি সৌজন্যে : নিজস্ব

মধ্যরাতে ঘরেই ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা। তখনই হুড়মুড় করে ছাদ ভেঙে পড়ে আহত হয়েছেন চারজন।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টালা এলাকার শিরিশচন্দ্র চৌধুরী লেনে।জানা গিয়েছে, সোমবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে। কোনও রকমে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, ওই বাড়ির লাগোয়া একটি কারখানার ১০ ফুটের পাঁচিল ভেঙে গিয়ে সেই পাঁচিল এই বাড়ির উপর পড়ে যায়। সেই অভিঘাতেই ছাদের অংশ ভেঙে পড়ে। বাড়ির সদস্যদের আর জি কর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, কারাখানা মালিককে বহুবার বলা হয়েছিল পাঁচিল বেঁকে গিয়েছে, যে কোনও সময় ভেঙে যেতে পারে, তাও কেউ কর্ণপাত করেনি।

ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা জানিয়েছেন, ঘর দ্রুত মেরামত করে তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে হবে। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাহার বক্তব্য, পুরসভা ঘর মেরামত করে দেবে।