
জাতীয় মহিলা কমিশনের নোটিসের পরেই সুর বদল ফিরহাদ হাকিমের। তাঁর সাফাই মহিলাদের তিনি মাতৃরূপে দেখেন। রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলেছেন মহিলাদের নিয়ে অপমানজনক কথা বলা তিনি স্বপ্নেও ভাবেন না, রেখা পাত্রকে ভদ্র মহিলা বলে সম্বোধন করেছেন।
তারপরেও কেউ আঘাত লাগলে তিনি দুঃখিত। ফিরহাদ হাকিম আরও বলেছেন তাঁর নেত্রী নারী, মা নারী, স্ত্রী, কন্যারাও নারী, তাই নারীদের অসম্মান তিনি স্বপ্নেও ভাবতে পারেন না। ফিরহাদ এদিকে রেখা পাত্রকে নিয়ে মন্তব্যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বৃহস্পতিবারই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে জাতীয় মহিলা কমিশন।
পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। যদিও ফিরহাদ হাকিমের মন্তব্যের পাশে দাঁড়িয়েছেন তাঁর সতীর্থ মদন মিত্র। তিনি বলেছেন ফিরহাদ হাকিম যা বলেছেন বিজেপি তো তাই।
ছবি সৌজন্যে : নিজস্ব









