লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল, তুমুল হট্টগোল বিরোধীদের

0
271
ছবি সৌজন্যে : এক্স

কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় পেশ করেছেন বহু চর্চিত ওয়াকফ সংশোধনী বিল। বিল পেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য জানান, নতুন বিল ক্যাবিনেটেও অনুমোদন পেয়েছে।

বিল পেশ হতেই তুমুল হইহট্টগোল শুরু করে দেয় বিরোধীরা। বিরোধীরা এই সংশোধনী বিলের বিরুদ্ধে প্রবল বিরোধিতা করে একে অসাংবিধানিক এবং মুসলিমদের পক্ষে একপেশে মনোভাব বলে সমালোচনা করেন। এদিন বিল পেশের আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস সাংসদদের সঙ্গে বৈঠক করেন।

পরিসংখ্যা বলছে লোকসভায় অনায়াসেই পাস হয়ে যাবে ওই বিল। তবে সরকারকে রাজ্যসভায় বিল পাস করাতে বেশ বেগ পেতে হবে।