গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ওয়াকফ সংশোধনী বিল : বিধানসভায় পাল্টা বিল আনার প্রস্তুতি

    ওয়াকফ সংশোধনী বিল : বিধানসভায় পাল্টা বিল আনার প্রস্তুতি

    0
    148

    ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর বিরোধিতা করে রাস্তায় প্রতিবাদে নেমেছে মুসলিমদের বিভিন্ন সংগঠন। সূত্রের খবর, বিধানসভার শীতকালীন অধিবেশনে ওয়াকফ সংক্রান্ত বিল আনতে চলেছে রাজ্য সরকার।

    সংসদে কেন্দ্রীয় সরকার যে বিল পাশ করানোর চেষ্টা করছে, সেই বিলের বিরোধিতা করে পাল্টা বিল আনতে চাইছে রাজ্য সরকার। অর্থাৎ ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিধানসভার সচিবালয় ও রাজ্যের আইন ও পরিষদীয় দফতরের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ওয়াকফ সংশোধনী বিলের পাল্টা বিল আনার বিষযে সবুজ সংকেত দিয়েছে তৃণমূলের পরিশদীয় দল। সম্প্রতি কলকাতায় জনসমাবেশ থেকে ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন মুসলিম সংগঠন জানিয়েছে ওয়াকফ বিল পাশ করতে দেওয়া হবে না। প্রয়োজনে আগামীদিনে বড় সমাবেশের ডাকও দেওয়া হয়েছে। ২০২৬ সালে রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে মুসলিম ভোট।

    ২০১১ সালে রাজের ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম ভোটের সিংহভাগ পেয়ে আসছে তৃণমূল কংগ্রেস। এই ভোট যাতে হাতছাড়া না হয়, সেই বিষয়ে সতর্ক রাজ্য সরকার। ওয়াকফ বিলকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার ও বিজেপি-র বিরুদ্ধে সুর চড়াতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস।

    ছবি  সৌজন্যে : নিজস্ব