গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National ওয়াকফ মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

    ওয়াকফ মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

    0
    172
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ওয়াকফ আইন সংক্রান্ত মামলা শুনবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

    তাঁর সঙ্গে মামলা শুনবেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথন। ১৬ এপ্রিল ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে দায়ের করা একগুচ্ছ মামলার শুনানি শুরু হবে শীর্ষ আদালতে। ওই আইনকে চ্যালেঞ্জ করে অন্তত ১৫ টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। অন্যদিকে কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। তাতে বলা হয়েছে, সরকারের মতামত না শুনে সর্বোচ্চ আদালত যেন কোনও নির্দেশ না দেয়।

    ওয়াকফ আইনের বিরোধিতা করে মিম দলের প্রধান আসাউদ্দিন ওয়েইসি, কংগ্রেস নেতা মহম্মদ জাভেদ, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোড সহ মোট ১৫ টি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। তবে প্রধান বিচাপতির বেঞ্চ সব মামলা একসঙ্গে শুনবেন কিনা, তা এখনও জানানো হয়নি।