গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ওয়াকফ : মমতা-সহ ৩ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মেহবুবার

    ওয়াকফ : মমতা-সহ ৩ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মেহবুবার

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সংসদে সদ্য পাশ হওয়া ওয়াকফ আইনের প্রতিবাদে দৃঢ় অবস্থান নেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকেও। মেহেবুবা লিখেছেন, এই কঠিন অন্ধকারময় সময়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসাপ্রাপ্য।
    জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, গত এক দশকের বেশি সময় ধরে এই দেশে সংখ্যাগুরু আগ্রাসনের স্রোত সহ্য করতে হচ্ছে সংখ্যালঘুদের। যাতে ভারতের বহুত্ববাদ এবং বৈচিত্র আক্রান্ত। বেশিরভাগ নাগরিকই ওদের এই এজেন্ডাকে প্রত্যাখ্যান করে। কিন্তু যারা এখন ক্ষমতায়, সেই ঘৃণার পুজারীরা ঘৃণা এবং বিভাজন উসকে দিয়ে বিভাজন এবং সাম্প্রদায়িকতা উসকে দিতে চায়।