
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হুশিয়ারুকে গুরুত্ব না দিয়ে আবারও রাজ্যে ওয়াকফ নিয়ে প্রতিবাদে নামতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা। মঙ্গলবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দল।
ওয়াকফ বিলের বেশ কয়েকটি ধারা সংবিধান বিরোধী, যা বাতিলের প্রয়োজন। সেইটা রাজ্যপালের মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে জানানো। তারা ইতিমধ্যেই একই দাবি নিয়ে বিভিন্ন জেলার জেলা শাসকের কাছে তাদের স্মারকলিপি জমা দিয়েছেন। যদিও অসুস্থতার কারণে রাজ্যপাল তাদের সাথে দেখা করেননি। রাজভবনের সামনে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কলকাতার কনভেনর পীরজাদা উজয়ীর সিদ্দিকী বলেছেন, আগামী ১৩ জুন সারা রাজ্যে মানব শৃঙ্খল কর্মসূচি পালন করবে।
ইতিমধ্যে প্রস্তুতিও নিয়ে শুরু করেছেন আয়োজকরা। সেই দিন মসজিদ, ঈদগার জমায়েতে সেই কর্মসূচির আসার আবেদন করবেন ইমামরা।
