গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata ওয়াকফ : মমতাতেই আস্থা, বলছেন ফিরহাদ, অধীরের আবেদন

    ওয়াকফ : মমতাতেই আস্থা, বলছেন ফিরহাদ, অধীরের আবেদন

    0
    105
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ওয়াকফ আইন বাতিলের দাবিতে দিকে দিকে আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। এই পরিস্থিতিতে ১৬ এপ্রিল বুধবার ইমাম, মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমে এ কথাই জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

    তিনি জানিয়েছেন ওই বৈঠকে মুখ্যমন্ত্রী তার বক্তব্য তুলে ধরবেন। একইসঙ্গে কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে লড়াইয়ের ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন। ফিরহাদ হাকিম এও জানিয়েছেন ওয়াকফের নামে এরাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এসব না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখতে বলেছেন ফিরহাদ হাকিম।

    এদিকে ওয়াকফ নিয়ে আন্দোলন বাড়তে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন করেছেন অধীর চৌধুরি। মালদা-মুর্শিদাবাদে সংবেদনশীল এলাকাগুলোয় প্রশাসনকে সক্রিয় হতেও আবেদন করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।