ন্যাটোর অধীনে এলে যুদ্ধ শেষ : জেলেনস্কি

0
113
ছবি সৌজন্যে : এক্স

ইউক্রেনের তার নিয়ন্ত্রণাধীন অংশগুলোকে ন্যাটো ছাতার নীচে নেওয়া উচিত এবং যুদ্ধের উত্তেজনা বন্ধ করার চেষ্টা করা উচিত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন মন্তব্য করেছেন।

রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের কয়েকটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল,তিনি ন্যাটোর সদস্যপদ গ্রহণ করবেন কি না, কেবলমাত্র কিয়েভ যে অঞ্চলগুলো দখল করেছে সে অঞ্চলগুলোসহ।জেলেনস্কি উত্তরে বলেছিলেন, তিনি হবেন, তবে শুধুমাত্র তখনই রাজি হবেন যখন পুরো ইউক্রেনকে অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্যে ন্যাটো সদস্যপদের প্রস্তাব দেওয়া হয়। এরপর ইউক্রেন কূটনৈতিক উপায়ে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চল ফেরত নেওয়া নিয়ে আলোচনার চেষ্টা করতে পারে বলেও তিনি জানান।তবে এ ধরনে প্রস্তাব অত্যন্ত তাত্ত্বিক। জেলেনস্কি যেমনটি উল্লেখ করেছেন, কেউ এখনও এই ধরনের প্রস্তাব দেয়নি।আবার ন্যাটো কখনও এমন পদক্ষেপের ব্যাপারে বিবেচনা করে দেখবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন কখনোই এ ধরনের প্রস্তাব বিবেচনা করে দেখার সুযোগ পায়নি, কারণ আনুষ্ঠানিকভাবে কেউ প্রস্তাব দেয়নি। তিনি বলেছেন, বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এলাকাসহ পুরো দেশকে ন্যাটোর সদস্যপদ দিতে হবে।