গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home National মধ্যপ্রাচ্যে যুদ্ধ, উদ্বেগ বার্তা বিদেশমন্ত্রকের

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ, উদ্বেগ বার্তা বিদেশমন্ত্রকের

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    ইরানের উপরে তীব্র হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়া দিল্লি। বিশেষত পণ্যবাহী জাহাজ এবং আন্তর্জাতিক জলপথকে টার্গেট করার ঘটনা অত্যন্ত চিন্তার কারণ বলে বিবৃতি প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক।
    যুদ্ধের রাস্তা ছেড়ে সব পক্ষকে ফের আলোচনায় বসার আবেদন জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের পরামর্শ, সব পক্ষকে সংযত থাকতে হবে। আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের উপর হামলায় শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ভারত চায় সাধারণ মানুষের জীবনের সুরক্ষা যেন নিশ্চিত হয়। এ দিকে, ফের আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। ব্যারেল প্রতি তেলের দাম পৌঁছেছে ৭৮.৭ ডলারে।