মধ্যপ্রাচ্যে যুদ্ধ : নিরাপত্তা কমিটির বৈঠক ডাকলেন মোদী

0
52
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং তার জেরে উদ্ভূত সঙ্কট নিয়ে আলোচনা করতে বুধবারই মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইরান বনাম আমেরিকা-ইজরায়েল যুদ্ধের জেরে দেশে যে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে, তা গোপন করেনি কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে খবর, বুধবার সন্ধ্যা ৭টায় এই বৈঠক ডাকা হয়েছে। নিরাপত্তা কমিটির মাথায় রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এ ছাড়াও রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে দেশে তেলের জোগানে ঘাটতি দেখা দেওয়ায় নানা শিল্পক্ষেত্রই বিপাকে পড়েছে। তা নজরে রেখে সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীদেরও ডাকা হয়েছে বৈঠকে।
তার মধ্যে রয়েছে কৃষি, বাণিজ্য, পেট্রোলিয়াম, বিদ্যুৎ, খাদ্য এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ২২ মার্চেও মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়েছিল।