গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Technology গুগল ক্রোম ইউজারদের জন্য সতর্কতা

    গুগল ক্রোম ইউজারদের জন্য সতর্কতা

    0
    72
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন গুগল ক্রোম ব্যবহার করেন। কিন্তু সম্প্রতি একাধিক ভয়াবহ নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় গুগল জরুরি সতর্কতা জারি করেছে।

    কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে,আপনি যদি উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্রোম ব্যবহার করেন, তাহলে এখনই ব্রাউজারটি আপডেট করা জরুরি।গুগলের তথ্য অনুযায়ী, ক্রোমের একটি ইঞ্জিন কম্পোনেন্টে পাওয়া দুর্বলতাগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে ইউজারের ডিভাইসে অননুমোদিতভাবে প্রবেশ করতে পারে।এর মাধ্যমে তারা ম্যালওয়্যার ইনস্টল, ব্যক্তিগত তথ্য চুরি বা এমনকি পুরো সিস্টেম নিয়ন্ত্রণ নেওয়ার মতো কাজও করতে পারে।এখন প্রশ্ন হল কোন ইউজাররা সবচেয়ে ঝুঁকিতে।উত্তর হল যারা ক্রোমের পুরোনো সংস্করণ ব্যবহার করছেন।যারা সন্দেহজনক ওয়েবসাইটে ভিজিট করেন বা অচেনা লিংকে ক্লিক করেন। যারা যাচাইকৃত নয় এমন এক্সটেনশন ব্যবহার করেন। যারা নিয়মিতভাবে ব্রাউজার আপডেট করেন না।এই অবস্থায়,নিরাপদ থাকার উপায় হিসাবে,এখনই আপডেট করুন, ক্রোমের সেটিংসে গিয়ে অপশন খুলে সিলেক্ট করুন। আপডেট সম্পন্ন হলে ব্রাউজার রিস্টার্ট করুন।পাশাপাশি অচেনা লিংকে ক্লিক থেকে বিরত থাকুন,ইমেইল, মেসেজ বা,সোশ্যাল মিডিয়ায় পাওয়া সন্দেহজনক লিংকে প্রবেশ করবেন না।এক্সটেনশন ব্যবহারে সতর্কতা জরুরি।শুধু বিশ্বস্ত উৎস থেকে এক্সটেনশন ইনস্টল করুন এবং নিয়মিত আপডেট রাখুন।সেইসঙ্গে ব্রাউজারের অস্বাভাবিক আচরণ খেয়াল করুন,ক্রোম হঠাৎ স্লো হয়ে গেলে, অজানা পপ-আপ দেখালে বা লগইন সমস্যা দেখা দিলে দ্রুত অ্যান্টিভাইরাস স্ক্যান চালান ও পাসওয়ার্ড পরিবর্তন করুন।

    সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই দুর্বলতাগুলো ক্রোম ইউজারদের জন্য উচ্চ ঝুঁকি তৈরি করেছে। তাই যত দ্রুত সম্ভব সবাইকে ব্রাউজার আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।